ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করের আওতায় আসছে মোটরসাইকেল, এআইটি আরোপের পরিকল্পনা এনবিআরের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

পাবনা প্রতিনিধি 
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামানিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। 

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে পাবনা শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে ও নিহত মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে। 

মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটো রিকশা চালাতেন।

নিহতের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন তারা দুজন। 

হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। 

এ সময় তারা হোটেলের সামনে লুটিয়ে পড়েন। ঘটনা দেখে আশেপাশের লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে 

পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন শ্রমিক আরেকজন পরিবহনের চাঁদা তুলতেন। 

ঠিক কি কারনে এ ঘটনা ঘটেছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি, পরে বিস্তারিত বলা যাবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ২

সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪