ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

পাবনায় কুখ্যাত সন্ত্রাসী কবির বাবু সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার 

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ৪ ঘন্টার রুদ্ধদার অভিযান শেষে একাধিক হত্যা,  অস্ত্র,  অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই ও বিস্ফোরণ মামলার চিহ্নিত সন্ত্রাসী কবির বাবু ওরফে কাঙাল বাবু কে গ্রেফতার করেছে সেনাবাহিনীর একটি আভিযানিক দল। 

৬ই জানুয়ারি (সোমবার) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন সাগরকান্দী ইউনিয়নের অন্তর্গত কেষ্টপুরস্থ নিজ বাড়ি এক নলা বন্দুক সহ তাকে গ্রেফতার করে মেজর শফিকুল ইসলামের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি আভিযানিক দল। 

গ্রেফতারকৃত বাবু’র বিরুদ্ধে পাবনা সদর ও রাজবাড়ী গোয়ালন্দ থানায় তিনটি হত্যা মামলা,আমিনপুর ও সুজানগর থানায় একাধিক অস্ত্র ও ডাকাতি মামলা, একাধিক  বিস্ফোরন ও নাশকতা মামলা,বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। 

এছাড়াও তার বিরুদ্ধে দখল বানিজ্য, হামলা-মারধর ও চাঁদাবাজির শতাধিক অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনাবাহিনীর মেজর শফিকুল ইসলাম বলেন, দীর্ঘ ৪ ঘন্টার অভিযান শেষে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসী বাবু কে গ্রেফতার করে পরবর্তী 

আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে আমিনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আলমগীর বলেন, গ্রেফতারকৃত চিহ্নিত সন্ত্রাসী কবির বাবুর বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় কুখ্যাত সন্ত্রাসী কবির বাবু সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার 

সংবাদ প্রকাশের সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫