পাবনায় ইউপি চেয়ারম্যানের উপর অতর্কিত হামলায় গুরুতর আহত
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১১২ বার পড়া হয়েছে
পাবনার চাটমোহর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (১৬ ফেব্রয়ারি) সকাল ৯টার দিকে বিলচলন ইউনিয়নের উত্তর সেনগ্রাম উচ্চ বিদ্যালয়ের সামনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে চাটমোহর বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকতার হোসেন (৫০) স্কুলে যাওয়ার পথে সেনগ্রাম স্কুলের সামনে পাকা রাস্তার উপর মোটরসাইকেল আটকিয়ে পূর্ব শত্রুতার জেরে জিন্নাহ,শাহাদত,মতিনসহ ৪/৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে।
এসময় বেদম মারপিট করে আকতার চেয়ারম্যানের ডান পা ভেঙ্গে দেয় জিন্নাহ গং। পরে আকতার চেয়ারম্যান এর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আকতার হোসেন।
চিকিৎসক জানিয়েছেন, আকতার হোসেনের ডান পায়ের হাড় ভেঙ্গে গেছে। এছাড়া তার শরীরের বিভিন্ন জায়গায় জখমের চিহ্ন রয়েছে। এ ব্যপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো. মঞ্জুরুল আলম জানান, উক্ত ঘটনার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























