ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

নোবিপ্রবির ভিসি-প্রোভিসি-রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (নোবিপ্রবি) সমন্বয়করা।

শনিবার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

এর আগে গত ৭ আগস্ট উপাচার্যসহ অন্য কর্মকর্তাদের পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ে পদত্যাগ না করায় শুক্রবার (৯ আগস্ট) উপাচার্য ড. দিদারুল আলম উপ-উপাচার্য ড. আবদুল বাকি, কোষাধ্যক্ষ ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর এবং রেজিস্ট্রার মো. জসীম উদ্দিনের কক্ষের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বনী ইয়ামিন বলেন,‘আন্দোলকারী শিক্ষার্থীদের আলটিমেটামের পর নির্লজ্জ উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য (প্রোভিসি) ও রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। তারা আর কখনো এ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। ক্যাম্পাসের সব সমস্যা আমরা নিজেরাই সমাধান করব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নোবিপ্রবির ভিসি-প্রোভিসি-রেজিস্ট্রারকে অবাঞ্ছিত ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ১০:১৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪