ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
করের আওতায় আসছে মোটরসাইকেল, এআইটি আরোপের পরিকল্পনা এনবিআরের পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

নির্বাচন কমিশনের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি) পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সিইসি হাবিবুল আউয়াল।

সংবাদ সম্মেলনে হাবিবুল আউয়াল বলেন, আমিসহ নির্বাচন কমিশনের সবই পদত্যাগের জন্য মনস্থির করেছি। পদত্যাগের কাগজপত্র সচিবের কাছে জমা দিয়েছি। এখন তিনি রাষ্ট্রপতির কাছে সেগুলো জমা দেবেন।

২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল।

ইসির সদস্য হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

নিয়োগের একদিন পর তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে শপথ নেন। ওই কমিশনের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের ঠিক এক মাস পর নির্বাচন কমিশনাররা পদত্যাগ করলেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। এরপর গত ৬ আগস্ট দ্বাদশ সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নির্বাচন কমিশনের পদত্যাগ

সংবাদ প্রকাশের সময় : ০২:২৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪