ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

নির্বাচনী সহিংসতায় একজন নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারে হামলা, অবরোধ এবং প্রাণহানির মধ্য দিয়ে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার (২১ মে) সকাল থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও ভোটগ্রহণ শেষে প্রতিপক্ষের ছুরিকাঘাতে টেলিফোন প্রতীকের এক কর্মীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, টেলিফোন মার্কার কর্মী দেলোয়ার নামে এক জনকে আটক করে রাখে মোটরসাইকেল প্রতীকের সমর্থকরা। এই খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম নামে এক যুবক। মঙ্গলবার (২১ মে) ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটেছে।

দেলোয়ার জানান, তিনি একটি বাড়িতে খাবার খেতে গেলে সেখানে মোটরসাইকেল প্রতীকের কর্মীরা তাকে আটকে রাখে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনী সহিংসতায় একজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৭:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪