ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্সে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তন হয়। এর প্রেক্ষাপটে তুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা গেছে। সেই টানাপোড়েনের মধ্যে এই প্রথম বাংলাদেশ-ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি কোনো বৈঠক অনুষ্ঠিত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিউইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪