ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

পটুয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর কলাপাড়ায় ১৩ দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে পালিয়েছেন এক মা। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডা. জেএইচ খান লেলিনের তত্বাবধানে রয়েছে।

জানা যায়, শনিবার শেষ বিকালে ওই মা তার নবজাতককে নিয়ে হাসপাতালে এসে শিশু ওয়ার্ডের ৮ নম্বর বেডে বসেন। রাত আটটার দিকে ওই নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে গভীর রাত পর্যন্ত সে ফিরে না আসায় সেবিকারা ওই নবজাতককে ডা. লেলিনের হেফাজতে রাখেন।

আবাসিক মেডিকেল অফিসার ডা. লেলিন বলেন, মা ফিরে না আসায় আপাতত আমরা দেখভাল করছি। প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। শারীরিক সুস্থতা আছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নবজাতককে রেখে পালিয়ে গেলেন মা

সংবাদ প্রকাশের সময় : ১০:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪