ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

নওগাঁয় বেড়েছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

মির্জা তুষার আহমেদ,নওগাঁ
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। মাঝে মধ্যে দুয়েকজন ছিচকে ছিনতাইকারী আটক হলেও মূলহোতার থেকে যাচ্ছে ধরাছোয়ার বাইরে। জনমনে বিরাজ করছে আতংক। মোবাইল ছিনতাই যেন নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও।

সন্ধ্যারাতে, দিন-দুপুরে বাসা-বাড়ীর দরজা ভেঙ্গে ঘটছে চুরির ঘটনা। কেউ কেউ আইনের আশ্রয় নিলেও অধিকাংশই জিডি পর্যন্তও করছেন না।

একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতার পটপরিবর্তনের সাথে বদলে গেছে শহরের অপরাধীরা। কতিপয় দাগী অপরাধীদের ছত্রছায়ায় শহরজুড়ে চুরি-ছিনতাই দিন দিন বাড়ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত (২৩ ফেব্রুয়ারি) রাতে নওগাঁ শহরের খাস নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের তালা ভেঙ্গে অফিস রুম থেকে ৩ টি ফ্যান, ল্যাপটপ, প্রজেক্টর সহ বিভিন্ন আসবাবপত্র, ২টি আলমারি ভেঙ্গে মূল্যবান যায়জিনিস চুরি করে নিয়ে যায় চোরেরা। এ বিষয়ে প্রধান শিক্ষক বাদী হয়ে সদয় থানায় অভিযোগ দায়ের করেছেন। একই দিনে শহরের লাটাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শাকিল আহম্মেদ এর বাসায় দিনে দুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে নওগাঁ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী সাংবাদিক শাকিল আহমেদ বলেন, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটেছে। আমাদের প্রায় ২ লক্ষ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে চোরেরা। একই দিনে শহরের সরিষাহাটির মোড়ে “শয়তানের নিঃশ্বাস” ব্যবহার করে এক মহিলার স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে দুই ছিনতাইকারী।

এ নিয়ে সোস্যাল মিডিয়ার নওগাঁর বিভিন্ন ফেসবুক গ্রুপে সচেতনাতামূলক পোস্ট করেছেন অনেকেই। সচেতন মহলের দাবী শীঘ্রই চুরি ছিনতাই বন্ধে কার্যকরী ভূমিকা গ্রহন করবে প্রশাসন। একই দিনে নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁর ছাত্র প্রতিনিধিরাসহ সাধারণ শিক্ষার্থীরা নওগাঁ শহরের মুক্তির মোড়ে ধর্ষণের বিচার না হওয়া, ডাকাতি ও ছিনতাই বেড়ে যাওয়া,আইনশৃংখলার অবনতি বিষয়ে মানববন্ধন করেছে।

এ সময় ছাত্ররা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ধর্ষন, ডাকাতি, চুরি-ছিনতাই, আইনশৃংখলার অবনতি নিয়ন্ত্রণ করতে প্রশাসন ও পুলিশ সোচ্চার ভূমিকা না রাখে, এসব নির্মূলে কাজ না করে তাহলে নওগাঁতে আরো কঠোর অবস্থানে যাবে নওগাঁর সাধারণ ছাত্র জনতা।

এ ব্যাপারে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বাংলা টাইমসকে বলেন, এরকম দু একটা চুরির ঘটনা আগেও ঘটেছে এগুলো নতুন না, নওগাঁর আইনশৃংখলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে। যারা খারাপ প্রকৃতির বা অপরাধী তাদেরকে প্রতিনিয়িত গ্রেফতারও করা হচ্ছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত থেকে সেনাবাহহিনীসহ নওগাঁর বিভিন্ন স্থানে যৌথ অভিযান পরিচালনা করা হবে। পরিস্থিতি অত্যন্ত স্বাভাবিক তবে বিচ্ছিন্ন যে দু একটা ঘটনা ঘটেছে আমরা গুরুত্ব দিয়ে এটার সাথে যে বা যারা জড়িত, আমরা চেষ্টা করছি তাদের শনাক্ত করে গ্রেফতার করার। নওগাঁর আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় বেড়েছে চুরি-ছিনতাই, জনমনে আতংক

সংবাদ প্রকাশের সময় : ০৫:০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫