ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

ধর্ম নিয়ে কটূক্তি/ জবি শিক্ষার্থী তিথির ৫ বছর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহিষ্কৃত শিক্ষার্থী তিথি সরকারকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এই রায় প্রদান করেন।

জানা যায়, জবি শিক্ষার্থী তিথি সরকার দীর্ঘদিন থেকে ধর্ম নিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথির বহিষ্কার দাবিতে প্রতিবাদ সমাবেশ করে।

২০২০ সালের ২৩ অক্টোবর আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। এরপর ধর্ম অবমাননার পোস্ট দেওয়ায় ২০২০ সালের ৫ নভেম্বর মামলা করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা আবু মুসা রিফাত।

মামলার বিবরণে প্রকাশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী তিথি সরকার। তিনি নিজের ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে কটূক্তি করেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। গত বছরের ১১ নভেম্বর নরসিংদীর মাধবদীর পাঁচদোনায় স্বামীর এক দূরসম্পর্কীয় আত্মীয়ের বাড়ি থেকে তিথি সরকারকে গ্রেপ্তার করা হয়। তার স্বামী শিপলু মল্লিককে গ্রেপ্তার করা হয় রাজধানীর কাপ্তান বাজার থেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ধর্ম নিয়ে কটূক্তি/ জবি শিক্ষার্থী তিথির ৫ বছর কারাদণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪