ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ২৬৩ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিএনপির সুনামগঞ্জ জেলা কার্যালয় থেকে জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট মো. আব্দুল হক স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়
ধর্মপাশা উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে সাবেক সহসভাপতি ও সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। ১য় যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সহ-সভাপতি আব্দুল হক ২য় যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম রহমত ৩য় যুগ্ম আহ্বায়ক, উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম ৪য় যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির সাবেক সদস্য জুলফিকার আলী ভূট্টোকে নির্বাচিত হন।
অন্যদিকে মধ্যনগর উপজেলা বিএনপির কমিটিতে আহ্বায়ক হিসেবে স্থান পেয়েছে আবে হায়াত ও প্রথম যুগ্ম আহ্বায়ক পদে আব্দুল কাইয়ুম মজনু, ২য় যুগ্ন আহবায়ক আবুল বাসার,৩য় মোসাহিদ তালুকাদার, ৪য় মমিনুল হক বেনুকে দায়িত্ব পেয়েছেন।
ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনায় দলীয় লোকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, বিএনপি অনেক বড় রাজনৈতিক দল। আমাদের এখানে অনেক যোগ্য ও ত্যাগী নেতা রয়েছেন। আমরা চেষ্টা করেছি যোগ্য ও ত্যাগীদের নিয়ে কমিটি করার। তারপরও আরো অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন পরবর্তীতে উনাদেরকে আমরা কমিটিতে নিয়ে আসব।

























