সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় ইউনিয়ন যুবদলের কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন যুবদলের কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে খেলার মাঠে সেলবরষ ইউনিয়ন যুবদলেন আয়োজনে এই কর্মী সভা ও সদস্য ফরম বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সেলবরষ ইউনিয়ন যুবদলের সভাপতি আহম্মাদ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সেলবরষ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো, নিজাম উদ্দিন, সহভপতি মো, রফিকুল ইসলাম, সহভপতি সাকিবুর রহমান সাকিব, সাংগঠনিক সম্পাদক মইনুল হাসান আল আমিন, যুবদল নেতা নুরউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা ইউনিয়নের ১, ও ২ নং ওয়ার্ডের নেতা ও কর্মীদের হাতে ইউনিয়ন যুবদলের সদস্য ফরম তুলে দেন। শেষে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করেন সংগঠনের নেতাকর্মীরা।

























