সংবাদ শিরোনাম ::
দেশে ফিরেই দায়িত্ব গ্রহণ করবেন ড. ইউনূস
বিশেষ প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৯০ বার পড়া হয়েছে
নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বুধবার (৭ জুলাই) রাতেই দেশে ফিরছেন। দেশে ফিরেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। সূত্রে এমনটাই জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূস বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন।
সোমবার (৫ আগস্ট) আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সংশ্লিষ্টদের বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সর্বসম্মত সিদ্ধান্ত হয়।























