সংবাদ শিরোনাম ::
দেশে ফিরলেন বিএনপি নেতা টুকু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। রোববার (৬ অক্টোবর) দুপুর দুইটায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি।
এরপর গণমাধ্যমের সাথে কথা বলেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, আজকের বাংলাদেশ স্বৈরাচার, খুনী মুক্ত বাংলাদেশ। ৭১ এ দেশ স্বাধীনে যে অনুভূতি হয়েছিল এবারের দেশে ফেরায় ঠিক একই মুক্ত অনুভূতি হচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপি, নির্বাচন ও ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কার চায়। হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হন বিএনপির এই নেতা।

























