ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে বিএনপি-জামায়াত-শিবিরের দ্বারা দেশব্যাপী তান্ডবে ক্ষতিগ্রস্ত মহাখালীতে অবস্থিত সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৭ জুলাই) সকালে সেতু ভবনে প্রবেশের পর অশ্রুসিক্ত চোখে এর বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশ দেখে হতবাক হয়ে যান তিনি। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

bangla times pm 2

এর আগে গত ১৮ জুলাই সেতু ভবনে প্রবেশ করে এটি ভাংচুর ও আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতকারীরা। তারা ভবন থেকে সরকারি সম্পত্তি লুট করে।

দুষ্কৃতকারীরা অনেক যানবাহন ও মোটরবাইক ভাংচুর, বিভিন্ন শেড ও কক্ষ তছনছ করে এবং আগুন ধরিয়ে দেয়। এছাড়া তারা সেতু ভবনের অনেক কর্মচারীকে নির্দয়ভাবে মারধর করে।

প্রধানমন্ত্রী পরে মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ পরিদর্শন করেন এবং ১৮ জুলাই সন্ত্রাসী হামলার শিকার ক্ষতিগ্রস্ত স্থাপনার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।

সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভবন দু’টির ধ্বংসযজ্ঞের সংক্ষিপ্ত বিবরণ দেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে বিএনপি-জামায়াত চক্র সারাদেশে সরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়েছে। সরকার প্রধান একইসঙ্গে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজার ধ্বংসযজ্ঞও পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ও সেতু ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৩:১০:১০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪