তিতাস দখল-দুষণমুক্ত করার আহ্বান
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ এর আয়োজনে বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে আয়োজিত সমাবেশ থেকে তিতাস নদকে দখল ও দুষণমুক্ত করার আহ্বান জানানো হয়েছে।
শাপাশি ওই সমাবেশে পৌর এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়ার টাউন খালের ৪.৮ কিলোমিটার দখল ও দুষণমুক্ত করারও আহবান জানানো হয়েছে।
নদীকৃত্য দিবস উপলক্ষে তরী এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও জনসমাবেশের আয়োজন করা হয়। র্যালিটি ব্রাহ্মণবাড়িয়া শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন থেকে শুরু হয়ে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
সেখানে তরী বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তারা জেলার বিভিন্ন নদীর অবস্থা তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান। এ আয়োজনে অংশ নেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন, জেলা নাগরিক ফোরামের সভাপতি পিযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরীর বাপ্পি, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের সভাপতি ওসমান গণি সজিব, সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন,আশিকুল আলম প্রমুখ।

























