ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা মরদেহ

গাজীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুর তালাবাদ্ধ ঘরের মেঝে থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় গৃহবধূর স্বামীর কোন খোঁজ পাওয়া যায়নি।

রোববার (২১ এপ্রিল) সকাল ৯টায় ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিহত আজিদা বেগম (৩৮) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার হাইলাটি গ্রামের রুমালী হোসেনের মেয়ে। তিনি স্থানীয় নগরহাওলা গ্রামের জনৈক বাবুল খানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি হোটেলে কাজ করতেন। তবে নিহত গৃহবধূর স্বামীর নাম পরিচয় পাওয়া যায়নি।

বাড়ির মালিক মো: বাবুল খান বলেন, প্রায় ৯মাস আগে স্বামী-স্ত্রী আমার টিনশেড বাড়ির এক কক্ষে ভাড়ায় উঠেন। স্ত্রী নিয়মিত থাকলেও স্বামী মাঝে মধ্যে বাসায় থাকতেন। তবে একাধিকবার তার স্বামীর পরিচয় জানতে চাইলে তিনি কোন পরিচয় দিতে চাননি, শুধু জানাতেন তিনি মাওনা চৌরাস্তা এলাকায় কাজ করেন। রোববার সকালে তাদের ভাড়া নেয়া কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তালা ভেঙ্গে ঘরের মেঝেতে আজিদা বেগমের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

হোটেল মালিক দুলাল কুমার ঘোষ বলেন, ওই নারী আমার হোটেলেই কাজ করতেন। তার স্বামীর পরিচয় জানিনা। তার স্বামীকেও আমি কোনদিন দেখিনি।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ আকবর আলী খান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভাড়া বাড়ির কক্ষ থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি রক্ত মাখা বটি উদ্ধার করা হয়েছে। শুক্রবারের কোন এক সময় বটি দিয়ে গলাকেটে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারনা করছি। স্বামী সন্ধান পাওয়া যায়নি। স্বামীর নাম পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তালাবদ্ধ ঘরে নারীর গলাকাটা মরদেহ

সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪