ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘরের ফ্যানের সঙ্গে ঝুলছিল মা-মেয়ের মরদেহ, জকিগঞ্জে চাঞ্চল্য কক্সবাজারে আন্তর্জাতিক প্রতারক চক্রের আস্তানা, ছয় মাসে শত কোটি টাকা লুট! বড় ঋণ খেলাপিরা কেন শাস্তির বাইরে, বারবার কেন মিলছে ছাড়? একই দলের জার্সিতে মেসি-রোনাল্ডো! তেভেজের বিদায়ী ম্যাচ ঘিরে বড় পরিকল্পনা ধ্বংসযজ্ঞের পর শান্তির ইঙ্গিত, ইউক্রেনে ৩ দিনের যুদ্ধবিরতি পুতিনের ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক সংকটকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক আকাশে মেঘ দেখলেই যারা পালায়, তাদের চেনেন: শফিকুর রহমান জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

‘তারেক রহমানের বড় হাতিয়ার ছাত্রদল’

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে মেরামত করে ৩১ দফার আলোকে আমরা যে কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি, তা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সুস্থ্য করে আমরা সেই বাংলাদেশ তৈরী করবো। যে বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

এ কাজে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বড় হাতিয়ার হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বৈষম্যহীন বাংলাদেশ চাই শ্লোগানে জেলার গৌরনদীতে ছাত্র সমাবেশের উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

গৌরনদী উপজেলা, পৌর ও সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার (১১ জানুয়ারি) সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করা হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যায়ের উপাচার্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. রিয়াদ রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুর রহমান মিঠু, উত্তর জেলা বিএনপির সদস্য সচিব  মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘তারেক রহমানের বড় হাতিয়ার ছাত্রদল’

সংবাদ প্রকাশের সময় : ১১:৩৮:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫