সংবাদ শিরোনাম ::
ড. ইউনূসের সাজা বাতিল
আদালত প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৬৭ বার পড়া হয়েছে
নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের ৬ মাসের সাজা বাতিল করেছে শ্রম আপিল ট্রাইব্যুনাল।
শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল বুধবার (৭ আগস্ট) এই আদেশ দেন। আদালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
গণবিক্ষোভের মুখে সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। হাসিনা সরকারের পতনের পর দেশের নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।
এদিকে, প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসের অধীনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তার দেশে আসার কথা রয়েছে।






















