ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট: জ্বালানিমন্ত্রী সাদুল্লাপুরে ঘোড়া জবাই করে মাংস পাচারের অভিযোগে ৭ জন আটক ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন অধ্যায়, দায়িত্ব নিলেন দীনেশ ত্রিবেদী সামষ্টিক অর্থনীতির লক্ষ্য অর্জনই সরকারের বড় পরীক্ষা: সিপিডি সালমান শাহর লাশ উত্তোলনের নির্দেশে অসন্তুষ্ট মা নীলা চৌধুরী ক্ষমতার পালাবদলে স্থাপনার নাম পরিবর্তন, চন্ডীপুল গোলচত্বরেও নতুন নাম স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৪,৪৩২ টাকা ‘চুক্তি প্রায় চূড়ান্ত’, দাবি ট্রাম্পের; মানছে না ইরান ১ জুলাই থেকে নতুন পে-স্কেল, বেতন কার কত

ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৩৯ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মালশন ব্রীজের মোড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- মেহেদী হাসান আকাশ (২০) মোহন ওরফে শাহিন (২৫),সিরাজুল ইসলাম জিয়া (৩২), শাকিল ওরফে শান্ত (২৪), খায়রুল ইসলাম জয় (২৪), হৃদয় হোসেন (২৪), ইশতিয়াক আহম্মেদ সিহাব (২৫)। তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু, তিনটি লোহার হাতুড়ি, একটি হাসুয়া, একটি খেলনা পিস্তল, একটি খুড়, একটি বড়ো রশি, একটি চামড়ার ব্যাগ, চারটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে তিনজন ডাকাতকে আটক করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনির জীবন কুমার সরকারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ৪ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় রাজু নামের একজনসহ অজ্ঞাত নামা আরও কয়েকজন ডাকাত অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১২টার সময় আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, বুধবার রাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে মোট ৭ ডাকাতকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাত গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪