ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপির প্রার্থী হৃদরোগে আক্রান্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন(পীরগঞ্জ-রাণীশংকৈল) এর বিএনপির মনোনীত প্রার্থী এবং সাবেক সংসদ সদস্য পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান গুরুতর অসুস্থ ।
জানা গেছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে তিনি হঠাৎ হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত হন। পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থার অবনতি হলে শুক্রবার (৭ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে দ্রুত ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্বাচনের ঠিক আগে প্রার্থীর এমন অসুস্থতা দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
তাঁর দ্রুততম সময়ে সুস্থতার নিয়ামত কামনা করেছেন জামায়াতে ইসলামীর সাংসদ প্রার্থী মিজানুর রহমান। তিনি তার ফেসবুক ওয়ালে জাহিদুর কে মামা শশুর সম্মোধন করে পোস্ট দিয়েছেন।























