ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুদের অতিরিক্ত স্ক্রিন-টাইম কি বাড়াচ্ছে হৃদ্‌রোগের ঝুঁকি? নাশকতার রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি মাথা ঘোরা ও শরীর দুর্বল? রক্তে সোডিয়াম কমার পেছনে থাকতে পারে ৫ কারণ পাঁচ দিনের পূর্বাভাস: কমতে পারে তাপমাত্রা, লঘুচাপের সম্ভাবনা সরকারি ব্যয়ে লাগাম, গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ এরদোয়ানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে দুই দফা অভিযানে সাড়ে ১১ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২ যশোরে প্রাইভেটকারে লুকানো ৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক মাদক কারবারি ষষ্ঠ-দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা, নতুন পাঠ্যক্রম ২০২৭ সালে ডেঙ্গুর হটস্পট ঝালকাঠি শহরের ৯ এলাকা, বাড়ছে উদ্বেগ

ট্রাক-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

Oplus_131072

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে একটি ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রোববার (১৬ মার্চ) সকালে সদর উপজেলার বুলনপুরে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন নওগাঁর মান্দা উপজেলার ফেটগ্রাম-পরানপুরের আসাদ আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ভুটভুটির চালক ছিলেন। এ ছাড়া আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদি হাসান মিলন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মতিউর রহমান বলেন, রোববার সকাল সাড়ে ১০টার দিকে বুলনপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কে একটি ট্রাক ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আল আমিন। দুর্ঘটনায় আহত মেহেদি হাসান মিলনকে স্থানীয়রা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যায়। তাঁর অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ট্রাক-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫