ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শহীদদের তালিকা নয়, জাতির স্মৃতি সংরক্ষণের লড়াই ভৈরব নদে গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ ডিম্বাশয়ের বার্ধক্যে লাগাম! আরও বেশি বয়স পর্যন্ত মা হতে পারবেন নারীরা সোনার মূর্তি আর পুরোনো কয়েনের ফাঁদ, ভাই-বোন গ্রেপ্তার ক্যান্টনমেন্টের ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ এক দফার ঘোষণা দেন চার ক্যাটাগরির যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি, কার্যকর ১ জুলাই এবার উত্তরাঞ্চলে নতুন শঙ্কা, সতর্কবার্তা ৭ জেলার জন্য ডিজিটাল রূপান্তরে গণমাধ্যমের নতুন চ্যালেঞ্জ, সমাধানে সমন্বিত উদ্যোগের তাগিদ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ জিয়া হত্যাকাণ্ডে অভিযুক্ত মোজাফফর গ্রেপ্তার, ৪৫ বছর পর সামনে পুরোনো প্রশ্ন

টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই সাকিব

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। ঘোষিত ১৫ জনের দলে নেই সাকিব আল হাসান। তবে দলে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ। তিনি ১৪ মাস আগে সর্বশেষ টি-টোয়েন্টি দলে ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বসা সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে খেলেছিলো সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন তিনি। সাকিব জানান, এরমধ্যে নিজের শেষ টি-টোয়েন্টি খেলা হয়ে গেছে তার। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিই ছিলো তার শেষ ম্যাচ।

কানপুরে চলমান টেস্টের তৃতীয় দিনের খেলার সমাপ্তি ঘোষণার পর শুরু হয় তামিমদের আলোচনা। একপর্যায়ে টেস্ট আলাপ ছাপিয়ে শুরু হয় টি-টোয়েন্টি সিরিজ নিয়ে। ভারত শনিবার রাতে স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ করেছে রোববার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায়। তাতে নাম নেই সাকিব আল হাসানের।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, জাকের আলী, মাহমুদউল্লাহ রিয়াদ,রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান,মেহেদী হাসান মিরাজ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টি-টোয়েন্টি দল ঘোষণা, নেই সাকিব

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪