টাঙ্গাইলে হাসানুজ্জামিল শাহীনের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ১৩৭ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইল পৌর শহরের ৪ নং ওয়ার্ডের বেড়াডোমা এলাকা বাসির উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আরও পগুন : বালু সিন্ডিকেটের নিয়ন্ত্রক স্বেচ্ছাসেবকদলের নেতা ঝলক ও বাতেন
এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর ৫ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
অনুষ্ঠানে হাসানুজ্জামিল শাহীন বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই টাঙ্গাইল কে একটি আধুনিক টাঙ্গাইল ও সন্ত্রাসমুক্ত টাঙ্গাইল গড়তে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমি টাঙ্গাইল কে সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক টাঙ্গাইলে রূপান্তরিত করে আপনাদেরকে উপহার দেবো।
আরও পগুন : কালীহাতিতে রাজনৈতিক রোষানলে বিএনপির ত্যাগীরা, ফ্যাসিস্টরা পুনর্বাসিত
৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম রহিজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব কে এম তৌহিদুল ইসলাম বাবু, টাঙ্গাইল জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান শামীম, জেলা ছাত্রদলের সদস্য সচিব এম এ বাতেন, শহর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টাঙ্গাইল পৌর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুল কবির জীবন। এ সময় ৪ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




















