ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৪ জনের মৃত্যু নিজেদের জ্বালানি সম্পদ থাকতে বিদেশ থেকে আমদানি কেন সীমান্তে হত্যা করে বন্ধুত্বের কথা বলে লাভ নেই: ভারতকে নাহিদ যশোরে রিভলবার, ৩ রাউন্ড গুলি ও গাজাসহ যুবক আটক যশোর হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা অ্যাম্বুলেন্স চালককে এলজিইডি প্রকল্পে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা ব্যাংক খাতের লুটপাট: আলোচনায় ৬ ব্যক্তি ও শিল্পগোষ্ঠী

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

মো. মশিউর রহমান,টাঙ্গাইল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক শরিফা হক এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময়কালে তিনি বলেন, ইতিহাস ঐতিহ্যের সাথে টাঙ্গাইলের অনেক সুনাম রয়েছে। আগামী দিনে সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি টাঙ্গাইল গড়তে চাই।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, যে কোনো দুর্নীতি, অসৎ আচরণের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। আপনারা সমালোচনা করবেন, সমালোচনা যাতে গঠনমূলক হয়।

এ সময় বক্তব্য রাখেন-টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, সাবেক সাধারণ সম্পাদক শামসাদুল আকতার শামীম প্রমুখ।

উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ এম জহিরুল হায়াতসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময়

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪