ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬ প্রশ্নফাঁসের অভিযোগে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের সত্যতা মিলেছে

ঝিকরগাছা সংবাদদাতা
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৩৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছার পল্লীতে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা মিলেছে গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী টিটু শাকিলের বিরুদ্ধে।

শনিবার ৮ফেব্রæয়ারি ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ছয় সদস্যের একটি তদন্ত টিম উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউসা গ্রামে সরেজমিন অনুসন্ধানে গেলে অভিযোগের সত্যতা বেরিয়ে আসে।

অভিযোগ রয়েছে, সাংবাদিক নামধারী ওই প্রতারক ঝিকরগাছা প্রেসক্লাবের অনুষ্ঠানের নাম করে টাকা চাইতে যান স্থানীয় স্টার ব্রিকস মালিকের কাছে। সত্যতা জানতে চাইলে, ভাটা মালিক রমিজ উদ্দিন ও ম্যানেজার মুরাদ হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, প্রেসক্লাবের নাম করে তাদের কাছে ১০হাজার টাকা দাবি করা হয়েছে।

অপরদিকে একই গ্রামের আব্দুল গফুরের কাছে সরকারি জায়গায় টয়লেট নির্মাণের অভিযোগ তুলে সংবাদ প্রকাশের হুমকি দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা নেবার কথা স্বীকার করেছেন প্রতারণার শিকার আব্দুল গফুর।

প্রতারক টিটো শাকিল একই গ্রামের সুলতান হোসেনের ছেলে। কথিত ওই সাংবাদিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মানুষের কাছে টাকা দাবি করে আসছেন দীর্ঘ দিন ধরে।

ঝিকরগাছার একটি সেবামূলক প্রতিষ্ঠানের নাম ভাঙ্গিয়ে ওই প্রতিষ্ঠানের সদস্য পরিচয় দিয়ে নিজেকে ঝিকরগাছা থানা ব্যাপি তথ্য সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত বলে দাবি করছেন এই টিটু শাকিল। মানসম্মানের ভয়ে অনেকেই তার দ্বারা প্রতারিত হয়েছেন বলে অভিযোগের সত্যতা ইতোমধ্যে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তার চাহিদা মত টাকা দিতে অস্বীকার করলেই ভুইফোঁড় কয়েকটি অনলাইন ও পত্রিকায় সেন্টিগেট রিপোর্ট করে হেনস্থা করে তুলছে সেসব পরিবারকে। একাধিক এই ঘটনার ফলে ফুসেঁ উঠেছে এলাকাবাসী। সম্প্রতি টিটু শাকিল নামের কথিত ওই সাংবাদিক পুকুর খননের মাটি বহনকারী চলমান ট্রাক্টরের ছবি ও ভিডিও ধারণ করে। ঝিকরগাছা প্রেসক্লাব এই চাঁদাবাজ কথিত সাংবাদিকের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঝিকরগাছায় সাংবাদিক পরিচয়ে চাঁদা আদায়ের সত্যতা মিলেছে

সংবাদ প্রকাশের সময় : ০৮:০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫