ঝিকরগাছায় শ্রমিক নেতা গোলাম মোস্তফার মৃত্যু
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১৬১ বার পড়া হয়েছে
যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের কয়েকবারের ঝিকরগাছার সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি সড়ক পরিবহন জগতের পরিচিত মুখ গোলাম মোস্তফা (৬৫) বৃহস্পতিবার রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুম্মাবাদ কাটাখাল ঈদগাহ মাঠে জানাজা শেষে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।
জানাজায় উপস্থিত ছিলেন, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যশোর শ্রমিক সংগঠন (৪৬২) সভাপতি বিশ্বনাথ ঘোষ বিশু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক সংগঠন (২২৭) এর সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন সহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

























