সংবাদ শিরোনাম ::
ঝিকরগাছায় অবৈধভাবে মাটি-বালু বিক্রির দায়ে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা
ঝিকরগাছা সংবাদদাতা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে মাটি-বালু বিক্রির দায়ে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ ফেব্রæয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ারের নেতৃত্বে ঝিকরগাছা সদর ইউনিয়নের বেড়েলা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় কৃষি জমির মাটি পাশ্ববর্তী মনিরামপুর উপজেলার ভান্ডারী মোড়স্থ শাহ্ ব্রীকসে বিক্রির অভিযোগে ওই গ্রামের নুরুল আমীনকে এই জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করা কালিন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, পৌর/ইউনিয়ন ভুমি সহকারী, সার্ভেয়ারসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

























