সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে শেখ হাসিনার নামে হত্যা মামলা
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৪৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটের কলেজ শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের নামে হত্যা মামলা হয়েছে।
নিহত নজিবুলের বাবা মজিদুল সরকার বাদী হয়ে রোববার (১৮ আগস্ট) দুপুরে আদালতে মামলাটি করেন।
জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জয়পুরহাটের দুইজন সাবেক এমপিসহ ১২৮ জনের নামে মামলা করা হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে জয়পুরহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে।





















