ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কারিগরি ত্রুটিতে আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়ছে লোডশেডিং রাডার অচল, তবু চলছে আবহাওয়ার পূর্বাভাস; গভীর সমুদ্রের তথ্য নিয়ে শঙ্কা হু হু করে বাড়ছে পদ্মার পানি, বন্ধ ১৮ স্কুলের পাঠদান খেলাপির চাপে নড়বড়ে ১৫ ব্যাংক, প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা ডিম-মুরগি থেকে মাছ-সবজি—ছয় মাসে ঢাকার বাজারে যতটা বদল ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা বিরোধীদের সঙ্গে নিয়েই জ্বালানি সংকট মোকাবিলা: প্রধানমন্ত্রী সালাহউদ্দিন ও মঈন খানের দায়িত্ব বাড়াল সরকার আর্থিক চাপে আমেরিকা, ইরান যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের শেখ সেলিমকে নেতৃত্বে আনার ইস্যুতে আওয়ামী লীগে নতুন অস্বস্তি?

জুড়িতে বিজিবি অভিযানে ভারতীয় নাগরিক আটক

মৌলভীবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিজিবি অভিযানে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ভারতের ত্রিপুরা রাজ্যের ধর্মনগর থানার ভাগ্যপুর পাঁচ নাম্বার গ্রামের গয়েস মিয়ার ছেলে মোঃ রাহুল উদ্দিন।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপন খবর সুবাদে   জুড়ি উপজেলার ফুলতলা ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে রাজু আহমেদের বাড়ী থেকে অভিযান চালিয়ে ওই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি ভারতীয়  চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত বলে জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১৯/১২- এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বসবাসকারী স্থানীয় বাংলাদেশী নাগরিক মোঃ রাজু আহমেদের বাড়ীতে অনুপ্রবেশ করে আত্মগোপনে আছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তবে অভিযান কালে বিজিবির উপস্থিতি টের পেয়ে পূর্বেই বাড়ীর মালিক মোঃ রাজু আহমেদ পালিয়ে যায়। গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক বিভিন্ন সময় চোরাচালান এবং মানব পাচারের সাথে জড়িত। অনেকদিন যাবৎ গ্রেফতারকৃত ভারতীয় নাগরিক সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালানে অংশগ্রহণ ও সহযোগিতা করে আসছিল।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি ৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান, পিপিএম বলেন,  ভারতীয় ওই নাগরিকের  বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মানব পাচারের অভিযোগে জুড়ী থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুড়িতে বিজিবি অভিযানে ভারতীয় নাগরিক আটক

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫