ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামিন পেলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেতু ভবনে হামলার মামলায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতায় কাফরুল থানার মামলায় জামিন পেয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হায়দার আলী ও মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

নুরের পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, দুই মামলায় জামিন পেয়েছেন নুর। আশাকরি, আজই (মঙ্গলবার) তিনি কারামুক্ত হবেন।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানার মামলায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল মামলায় জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত এই দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ২১ জুলাই বনানীর সেতু ভবনে হামলা মামলায় নুরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৬ জুলাই রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে নাশকতার মামলায় ২৮ জুলাই নুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১ আগস্ট রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিন পেলেন নুরুল হক নুর

সংবাদ প্রকাশের সময় : ০২:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪