ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু রাণীশংকৈলে ৫৫ পূজামণ্ডপের নিরাপত্তায় প্রস্তুতি সভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬

জামার্ন দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম, টাকা-স্বনার্লংকার লুট

মাহবুব বিশ্বাস,বরগুনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা জেলার আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অধ্যক্ষ, জামার্ন দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম করে নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভড়ি স্বনার্লংকার ও তিনটি আই ফোন লুট করে নিয়ে গেছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকায় শনিবার দিবাগত গভীর রাতে।

জানাগেছে, আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদারের ঘটখালী গ্রামের বাড়ীতে মুখোশ পরিহিত আগ্নেয় অস্ত্রধারী ১০/১২ জনের ডাকাতদল ঘরের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল অধ্যক্ষসহ ঘরে থাকা মেহমান জামার্ন দম্পতি রোকেয়া বেগম ও তার স্বামী মি. রথি ও বাড়ীর কেয়ারটেকার আব্দুস সোবাহানকে পিটিয়ে জখম করে। এতে চারজনই আহত হয়। পরে ঘরের আসবাবপত্র ও আলমিরা ভেঙ্গে তছনছ করে।

এসময় ঘরের আলমিরায় থাকা নগদ পাঁচ লাখ টাকা ও ৮ ভরি স্বনার্লংকার ও তিনটি আই ফোন লুট করে নিয়ে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল ডাকাতি শেষে পালিয়ে যায়। ঘটনার পরপরই অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালে চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছেন। অপর আহত জামার্ন দম্পতিদের বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হয়েছে।

অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, গভীর রাতে মুখোশ পরিহিত আগ্নেয় অস্ত্রধারী ১০/১২ জনের ডাকাত দল ঘরের জানালার গ্রীল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে আমাকেসহ আমার বাড়ীতে বেড়াতে আসা ফুফাতো বোন জার্মান প্রবাসী দম্পতি রোকেয়া ও তার স্বামী মি. রথি এবং কেয়ারটেকার সোবাহানকে পিটিয়ে জখম করেছে। ডাকাতদল ঘরে আলমিরা ভাংচুর করে নগদ পাঁচ লাখ টাকা, ৮ ভরি স্বনার্লংকার ও তিনটি আই ফোন নিয়ে গেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহত নজরুল ইসলামের বাম হাত ভেঙ্গে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। দ্রুত ডাকাত চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।

সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী) সার্কেল তারিকুল ইসলাম মাসুদ বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামার্ন দম্পতিসহ চারজনকে পিটিয়ে জখম, টাকা-স্বনার্লংকার লুট

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫