জাতীয় ঐক্যের ডাক দিলো বিএনপি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪ ১৭৯ বার পড়া হয়েছে
একদফা দাবিতে যুগপৎ আন্দোলনে শরীক দল ও জোট, বাম-ডান সব রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বিএনপি।
শুক্রবার (২৬ জুলাই) রাতে বিবৃতিতে এই ত্যথ জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতির ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সব শরিকদল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সব ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতি ও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি। সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে।





















