ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭৯ আসনে বিএনপির বিদ্রোহের আগুন, সমঝোতার রাজনীতিতে নতুন জট কোথায় ছিলেন ১২ বছর? যুদ্ধাপরাধ মামলার বাচ্চু মিয়া ট্রাইব্যুনালে ফিরলেন নিখোঁজের গল্পে দুঃখের ফাঁদ স্বৈরাচারের দোসর প্রকৌশলী জাহাঙ্গীর বেপরোয়া, গণপূর্ত কাঠের কারখানায় স্পেশাল লুটপাট! নিষেধাজ্ঞা ডিঙিয়ে পাসপোর্ট পেলেন সাবেক ভূমিমন্ত্রীর ছেলে-মেয়ে অপেক্ষায় ১২ কোটির ভোটার, নজর প্রতীকে স্পেশাল অলিম্পিকসে পদক জয়ী প্রতিবন্ধী খেলোয়াড়দের সংবর্ধনা জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন ঈশ্বরদীতে বালুবাহী ট্রাকচাপায় শিশুর মৃত্যু যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার

জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের চলমান পরিস্থিতিতে কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ সাক্ষরিত এক নোটিশে এই সভা আহবান করা হয়।

নোটিশে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।

এতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। আপনার উপস্থিতি ও অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জরুরি সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪