ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিনেত্রীর সঙ্গে ‘প্রেমালাপ’ ম্যাক্রোঁর, দেখেই ঠাটিয়ে ‘চড়’! ১৫ বছরেই ভারত ‘এ’ দলে বৈভব সূর্যবংশী কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল হামের বদলে জলাতঙ্কের টিকা প্রয়োগ, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ মোংলায় নদীতে পড়ে ট্রলার চালক নিখোঁজ, ১৩ ঘণ্টায়ও মেলেনি সন্ধান হামে শিশুমৃত্যুর দায়ীদের শাস্তির দাবি ও মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা দেবে সরকার, আবেদন শুরু বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মামুন অর রশিদ চুরি যাওয়া ১০ লাখ টাকা ও ফোনসহ ফেনী থেকে গ্রেফতার ২ আদমদীঘিতে বসনবুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

​জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সবাই মিলে করি কাজ, মানবিক হবে সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জয়পুরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।

​বৃহস্পতিবার (৭ মে) দিবসটি উপলক্ষে সকালে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ভবনের সামনে জাতীয় ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর শহরের জিরো পয়েন্টে (পাঁচুর মোড়) এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

​মানববন্ধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক  মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার তুহিন রেজা, জেলা সিভিল সার্জন ডা. আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব।

​আলোচনা সভায় বক্তারা বলেন, আর্তমানবতার সেবায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মুভমেন্ট বিশ্বব্যাপী যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অনন্য। জয়পুরহাট ইউনিটও স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সাধারণ মানুষকে মানব সেবায় আরও বেশি উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান এবং সাধারণ সম্পাদক এ.এইচ.এম ওবায়দুর রহমান সুইটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​উল্লেখ্য, ১৮২৮ সালের ৮ মে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্টের জন্ম। তার এই জন্মদিনটিকেই বিশ্বব্যাপী গভীর শ্রদ্ধার সাথে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে পালন করা হয়। জয়পুরহাট ইউনিটের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬