সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সোহাগ গ্রেফতার
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটের জিল্লুর মোড় এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ সোহাগ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত সোহাগ হোসেন (৩৩) শহরের শান্তি নগর এলাকার এজাজুল ইসলাম বাবুর ছেলে।
মঙ্গলবার (২৫ফেব্রুয়ারী) দুপুরে জয়পুরহাট সদর থানাধীন জিল্লুর মোড় এলাকায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের সময় র্যাব-৫, ৪৯ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে।
জয়পুরহাট র্যাব ক্যাম্প সুত্রে জানা যায়, সোহাগ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে গ্রেপ্তারকৃত সোহাগকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

























