ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার অধিকার সমান: স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার

জয়পুরহাটে তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা তাঁতী দল জেলা শহরে একটি র‌্যালি বের করে। র‌্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলার শহীদ ডা. আবুল কাসেম ময়দানে আলোচনা সভায় জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহবায়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন সভাপতিত্বেত বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, বিএনপি নেতা মতিয়র রহমান, জাতীয়তাবাদী তাঁতী দলের কালাই উপজেলার আহবায়ক মনজুরুল হক, ক্ষেতলাল উপজেলার আহবায়ক সুজাউল হোসেন, শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ প্রমুখ।

এ সময় বক্তারা খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ বাংলাদেশের তাঁতিদের মান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সাথে জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মজিবর রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান।

এর আগে সকাল ৮ টায় শহরের ২নং স্টেশন রোডে শহর বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন সাবেক এমপি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী গোলাম মোস্তফা। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়পুরহাটে তাঁতী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫