সংবাদ শিরোনাম ::
জয়পুরহাটে অবৈধভাবে তেল মজুদ করায় জরিমানা
জয়পুরহাট প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট জেলা সদরের জামালগঞ্জ এলাকায় একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ট্রাফিক আইন অমান্য করার অপরাধে ৪ জন মোটরসাইকেল চালককে মোট ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম তানভীর উল আলম।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জামালগঞ্জ ফিলিং স্টেশনের মালিককে জরিমানা করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৯ অনুযায়ী ট্রাফিক বিধি লঙ্ঘনের দায়ে চারজন মোটরসাইকেল চালককে পৃথকভাবে জরিমানা করা হয়।
























