ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় আসার আগের পরিকল্পনাই এখন বাস্তবায়ন হচ্ছে সবজির বাজারে স্বস্তি, সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ৫–১০ টাকা ৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর কূটনৈতিক তৎপরতায় গুরুত্ব পেল রোহিঙ্গা সংকট ও বিদেশি বিনিয়োগ শেষ পর্যন্ত বরখাস্ত ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ক্যারিক পুতিনের ১৫০ বছর বাঁচার আকাঙ্ক্ষা, বাঁদরের রক্ত পরীক্ষা করছেন রুশ বিজ্ঞানীরা হাসিনার পাসপোর্ট-এনআইডি ইস্যুতে ঢাকা-দিল্লি টানাপোড়েন, স্থগিত কনস্যুলার সংলাপ পাঁচ দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা কম ওবায়দুল কাদেরের মামাতো ভাই ছেলেসহ গ্রেপ্তার যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ

ছাত্র আন্দোলনে গুলি করা আ’ লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

মাসুদ রানা, পাবনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ১২৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনা সদর উপজেলায় এএমবিডি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। ইটভাটাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনায় দুই শিক্ষার্থীকে সরাসরি গুলি করে হত্যাকারী পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাঁড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ খানের মালিকানাধীন।

অবৈধ ইটভাটায় অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার দোগাছীতে এ অভিযান চালানো হয় বলে নিশ্চিত করেছেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন।

তিনি জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই ইটভাটাটির কার্যক্রম চলছিল। এজন্য সকালে অভিযান চালিয়ে ইটভাটাটি সরাসরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।‌ অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পরিবেশ অধিদপ্তর পাবনার ইন্সপেক্টর আব্দুল মোমিনসহ বাংলাদেশ সেনাবাহিনী, জেলা আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সকল অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর জানান, পাবনা সদর উপজেলায় ৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে‌ ৯টি বৈধ আর ৫১টিই‌ অবৈধভাবে চলছিল। ইতোমধ্যেই আমরা আজকেরটাসহ ৫টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছি। বাকিগুলোতেও অভিযান চলবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা শহরের ট্রাফিক মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলাকালে হঠাৎ শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ করেন আবু সাঈদ খান।

এতে ঘটনাস্থলেই মাহবুব হাসান নিলয় (১৪) ও জাহিদুল ইসলাম (১৯) নামে দুই শিক্ষার্থী নিহত এবং অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দুটি মামলার প্রধান আসামি আবু সাঈদ খান। ঘটনার পর থেকেই সাঈদ পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্র আন্দোলনে গুলি করা আ’ লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫