সংবাদ শিরোনাম ::
চিকিৎসাশেষে কাজে ফিরেছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাশেষে পুনরায় কাজে ফিরেছেন।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ত্বকের ছোটখাটো চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামরিক হাসপাতালে যান। সেখানে তার স্কীনের একটি ছোট লেজার অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়।
প্রেস সচিব আরও জানান, চিকিৎসাশেষে প্রধান উপদেষ্টা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস শনিবার (১৯ অক্টোবর) বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে বসবেন ।






















