ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চার মাদক কারবারি গ্রেফতার

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটের ৭০ পিচ ট্যাপেন্টাডলসহ চার মাদককারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলো- সাইফুল ইসলাম (৫৩),রফিকুল ইসলাম (৪৮), সানোয়ার হোসেন (৩৬) ও আবু তাহের (৪৫)।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অভিযানিক দল বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতের দিকে রুকিন্দিপুর এলাকায় অভিযান চালায়। ট্যাপেন্টাডল ট্যাবলেট বেচাকেনার সময় হাতেনাতে ৪ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছে ৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। এদের মধ্যে আসামি সাইফুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রফিক, সানোয়ার ও আবু তাহেরের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চার মাদক কারবারি গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪