ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ২০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজায় চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিতে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসন থেকে রয়েল হাসান অরণ্য (৩৫), পিতা: মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদ্রাসা বাজার, মনাকষা ইউনিয়ন শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জ কে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ এন এম অসিম ফিরোজ জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৫:০২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫