চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফার বিরুদ্ধে কেন্দ্রেীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ।
রবিবার (৪ অঅগস্ট) বেলা ১১টার সময় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড নামক স্থানে জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মোখলেসুর রহমানের নেতৃত্বে অবস্থান নিয়ে সমাবেশ করে পৌর আওয়ামী লীগ। এসময় দেশব্যাপি সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন শ্লোগান দেয় নেতাকর্মীরা।
এছাড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপির নেতৃত্বে শহরের ওয়ালটন মোড়ে এবং নয়াগোলা নামক স্থানে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ।
এ সময় আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম চালানো হলে তা প্রতিরোধে কঠোর হুশিয়ারি দেন চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
এদিকে, রোববার চাঁপাইনবাবগঞ্জ থেকে আন্তঃজেলা রুটে বাস ও ট্রাক চলাচল স্বাভাবিক ছিল। নাশকতা রোধে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর যৌথ টহল অব্যাহত রয়েছে।






















