ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মগোপনে থেকেও রক্ষা হলো না যুবলীগ নেতার, পুলিশের হাতে গ্রেফতার লাইভ লোকেশন পাঠিয়েও বাঁচেনি তাজমিন, অটোচালককে ঘিরে হত্যার তদন্তে নতুন তথ্য ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান রোনালদোকে সাময়িক নিষিদ্ধ, তদন্তে পর্তুগাল ফেডারেশন দুমকি উপজেলা ফিজিক্যাল টিচার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বশিরুল, সম্পাদক মনিরুল ডেঙ্গুর প্রকোপে মৃত্যুর মিছিল থামছে না, আরও ৪ মৃত্যু ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের দিল্লিতে বিক্ষোভ ঘিরে উত্তেজনা, মমতা-কেজরিওয়ালসহ একাধিক বিরোধী নেতা আটক ভোটচুরির অভিযোগে দিল্লিতে আটক মমতা ফ্যামিলি কার্ড বিতরণে নির্ভুল তথ্য সংগ্রহে রাণীশংকৈলে প্রশিক্ষণ শুরু

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

ফেরদৌস সিহানুক (শান্ত)চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বারিকুল ইসলাম (৩৯) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ সদস্যরা। নিহত ব্যক্তি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর স্কুলছাম গ্রামের সেতাউর রহমানের ছেলে। শুক্রবার ভোরে শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর-ফতেপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০ এর ২ এসএস ও ১০ এর ৪ এসএস-এ ঘটনা ঘটে। শিবগঞ্জ উপজেলার দুলর্ভপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সাইদুর রহমান বলেন, ভোরে উপজেলার রঘুনাথপুর সীমান্তের একটি কৃষি জমিতে সেচ দিতে যান বারিকুল ইসলামসহ ৫ থেকে ৬ ব্যক্তি।

এ সময় ভারতের মুর্শিদাবাদের সুতি থানার বাজিতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা চলে আসলেও বারিকুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা। পরে তাকে পিটিয়ে হত্যা করে ভারতের অভ্যন্তরে বাজিতপুর ক্যাম্পের একটি নদীর তীরে বালুর উপরে মরদেহ ফেলে দেয় তারা। নিহতের পরিবারের দাবি- পরিকল্পিতভাবে বারিকুলকে হত্যা করেছে বিএসএফ। দ্রুত মরদেহ ফেরত চান নিহতের পরিবার। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, এ সংক্রান্ত তথ্য আমাদের কাছে নেই। তাছাড়া পরিবারের সদস্যরা আমাদের সাথে যোগাযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করল বিএসএফ

সংবাদ প্রকাশের সময় : ০৮:১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫