ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

ফেরদৌস সিহানুক (শান্ত) চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে। আজ সকাল থেকে স্থানীয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এতে চালকরা সন্তুষ্ট বলে মনে করছে প্রশাসন।

বুধবার সকাল থেকে শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার বিভিন্ন পাম্পে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।

তবে সদর উপজেলায় বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির উদ্বোধন করবেন জেলা প্রশাসক—এ তথ্য জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন।

অ্যাপটির নিয়ম অনুযায়ী, বৈধ নাম্বার প্লেট ও লাইসেন্সধারী মোটরসাইকেল চালকরা যেকোনো ফিলিং স্টেশনে তেল কিনতে গেলে তাদের বাইকের নাম্বার এন্ট্রি করতে হবে। এরপর নির্ধারিত পরিমাণ তেল দেওয়া হবে।

একজন চালক একবার কোনো ফিলিং স্টেশন থেকে তেল নিলে তার নাম্বারটি ৫ দিনের জন্য অ্যাপে ব্লক হয়ে যাবে। এ সময়ের মধ্যে অন্য কোনো ফিলিং স্টেশন থেকেও তিনি তেল নিতে পারবেন না। ৫ দিন পর স্বয়ংক্রিয়ভাবে নাম্বারটি পুনরায় সক্রিয় হবে।

প্রশাসনের মতে, এ উদ্যোগের ফলে জ্বালানি তেল নিয়ে ভোগান্তি কমবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬