ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের হয়রানি নিরসনে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা, শিগগিরই চালু যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচার দাবিতে মানববন্ধন সিলেটে হামের চাপ, শয্যা সংকটে এক বিছানায় একাধিক শিশু শিশুর ডিএনএ পরীক্ষা কি চাইলেই করা যায়? রয়েছে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩,২৬৬ টাকা রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? পরিচয়হীন চালক, ঝুঁকিতে যাত্রী জেএফকে বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস অনিয়মের ভিডিও করায় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন পাসপোর্ট অফিসের কর্মচারী নাসিরনগরে সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি, কাঠগড়ায় এমপি হান্নান ২৯ অক্টোবর এইচএসসি-সমমানের ফল, মন্ত্রণালয়ে প্রস্তাব

গ্রামীণ কাঁচা রাস্তার কোল ঘেষা খালের মাটি কেটে ইউপি সদস্যের বাগান

 মাহবুব বিশ্বাস, বরগুনা
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমতলী উপজেলার ধর্মনারায়ণ গ্রামের গ্রামীণ কাঁচা রাস্তা ঘেষা খাকদান খালের মাটি কেটে স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর তার বাগান—বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ রাস্তাটি অত্যান্ত ঝুঁকিতে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তাটি ধ্বসে যেতে পারে বলে জানান তারা। দ্রুত ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন স্থানীয়রা।

জানাগেছে, আমতলী উপজেলার ধর্মনারায়ণ গ্রাম সংলগ্ন খাকদান খাল। আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ ওই খাল ঘেষে গ্রামীণ কাঁচা রাস্তা নিমার্ণ করেছে। ওই রাস্তার পাশে সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর বাড়ী নিমার্ণ করেছেন।  মঙ্গলবার  রাতে  ইউপি সদস্য ভেকু মেশিন দিয়ে ওই খালের মাটি কেটে তার বাগান বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ রাস্তাটি অত্যান্ত ঝুঁকির মধ্যে রয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, রাস্তার কোল ঘেষে খালের মাটি কাটায় গ্রামীণ রাস্তাটি ধ্বসে যাওয়ার উপক্রম হয়েছে। রাস্তা ধ্বসে গেলে এলাকার হাজারো মানুষের বেশ দুভোর্গ পোহাতে হবে।  

ধর্মনারায়ণ গ্রামের আল আমিন ও সফিকুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য রাতের আধারে  রাস্তার কোল ঘেষা খালের মাটি ভেকু মেশিন দিয়ে কেটে তার বাগান—বাড়ী ভরাট করেছেন। এতে গ্রামীণ সড়কটি অত্যান্ত ঝঁুকির মধ্যে রয়েছে। রাস্তাটি ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আরো জানান তারা।  

সাবেক ইউপি সদস্য মোঃ দুলাল মাদবর খালের মাটি কেটে নেয়ার কথা স্বীকার করে বলেন, এতে রাস্তার কোন সমস্যা হবে না। 

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন বলেন, খালের মাটি কাটতে সাবেক ইউপি সদস্যকে নিষেধ করেছি। 

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, বিষয়টি জেনেছি। খেঁাজ খবর নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্রামীণ কাঁচা রাস্তার কোল ঘেষা খালের মাটি কেটে ইউপি সদস্যের বাগান

সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫