গৌরনদীতে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ন্যায্য মূল্যের দোকান উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার বালুর মাঠে দোকান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মানুষের জন্য ফাউন্ডেশনের সভাপতি মোঃ শামীম সরদার, সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামি একমাস সকাল নয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত ন্যায্য মূল্যের দোকান থেকে ইফতার সামগ্রী, ফল-মূলসহ ২০ প্রকার পণ্য বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি হবে।

























