সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে প্রবীন দিবস পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক প্রবীন দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিতাস এসডিডিবি প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে র্যালি বের করা হয়। পরে ইউনিয়ন পরিষদ হলরুমে মাহিলাড়া প্রবীন হিতৈষী ক্লাবের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান কালিয়া দমন গুহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাধন চন্দ্র বল।
বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ মাওলানা সাহেব আলী, কারিতাস উন্নয়ন কমিটির সভাপতি মৃনাল কান্তি ঘোষ, সাবেক ইউপি সদস্য বিপ্লব বাবুল রায়, কারিতাসের ফিল্ড এনিমেটর সুনীল কুমার মল্লিক। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
























