সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে কোরআনের হাফেজদের সংবর্ধনা
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১৬ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে
বরিশালের গৌরনদী উপজেলা সদরের হিফজ কোরআন শিক্ষা প্রতিষ্ঠান ইকরা তাহফিজুল কুরআন মাদরাসার ৭জন হাফেজকে দস্তার বন্দী, পাগরী প্রদান ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১ মার্চ) বাদ মাগরিব মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা সভাপতি হাজী আবদুর রশিদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাউতলি ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম আবু আলীম।
বিশেষ অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবুল বাশার, জামায়াতে ইসলামী পৌর আমীর হাফিজুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক ডা. মো. শাহআলম, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল সহ অন্যান্যরা।

























