সংবাদ শিরোনাম ::
গৌরনদীতে কন্যা শিশু দিবস উদযাপন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় অফিসার আফসানা শাখী, প্রাথমিক শিক্ষা অফিসার তাছলিমা বেগম, সমাজসেবা অফিসার সাধন বল, সাংবাদিক খোন্দকার মনিরুজ্জামান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামীসহ অন্যান্যরা।
























